এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ট্রাক চাপায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা স্বপনসহ (৪৫) দুইজন নিহত হয়েছে। শনিবার রাতে ১০টার সময় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভজনপুর পাথর লি: এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।
নিহত অপর জন হলেন চেয়ারম্যানের ভাগনি মিলু (১৮)। মিলুর বাড়ি জেলার সদর উপজেলার মাগুরমারী এলাকায়।
ভজনপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক জানান, ভজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন জেলার সদর উপজেলার জগদল থেকে ভাগনি মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ভজনপুর পাথর লিমিটেডের সামনে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশের সহযোগিতায় চেয়ারম্যান স্বপনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আকরামুল হক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


