পঞ্চগড়ে জাগো হিন্দু পরিষদের মানববন্ধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৪ নভেম্বর (শুক্রবার)পঞ্চগড়ের বোদা উপজেলায় জাগো হিন্দু পরিষদের ডাকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর মন্দির ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে সকাল ১১ টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ রায়, হরিশ চন্দ্র রায়, উত্তম কুমার মজুমদার ও বোদা উপজেলা সিপিবির সাধারন সম্পাদক নুর ইসলাম। সমাবেশে ব্রাম্মবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর মন্দির ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ কারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।