পঞ্চগড়ে ইউনিভার্সাল এমিটি’র শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে ইউনিভার্সাল এমিটি’র শীতবস্ত্র বিতরণ
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইউনিভার্সাল এমিটি’র পক্ষ থেকে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

“আসুন উষ্ণতা ভাগাভাগি করি” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলার তিন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করলো  ইউনিভার্সাল এমিটি নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেবিগঞ্জ উপজেলার দেবিডুবা ইউনিয়ন, বোদা উপজেলার মারেয়া ইউনিয়ন এবং তেঁতুলিয়া উপজেলার কালানদি ইউনিয়নে প্রায় পাঁচশত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি।ইউনিভার্সাল এমিটি’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মেহেদি হাসান অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এসময় ইউনিভার্সাল এমিটি’র সদস্য মোঃ জালাল হোসেন, নাজমুন রেখা, মোঃ অভি, আয়সা সিদ্দীকা, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিভার্সাল এমিটি’র পরিচালক মোঃ মেহেদি হাসান জানান, “পঞ্চগড় জেলায় প্রতি বছর প্রচুর শীত পরে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য এটি একটি সামান্য প্রচেষ্টা। আগামীতে আমরা পঞ্চগড়ের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করবো।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।