এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ আওয়ামীলীগের বোদা উপজেলা শাখা ও বোদা পৌরসভায় দলীয় সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচী ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড়-২ সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বোদা মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, সহসভাপতি মোঃ মনিরুল কাদের।
এসময় বোদা উপজেলার দশটি ইউনিয়ন ও বোদা পৌরসভা পর্যায়ের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিল।


