পঞ্চগড়ের বোদা পৌরসভায় ২ হাজার শীতার্তে মাঝে কম্বল বিতরণ 

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ২ হাজার শীতার্তে মাঝে কম্বল বিতরণ 
পঞ্চগড়ের বোদা পৌরসভার পক্ষ থেকে ২ হাজার শীতার্ত গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বোদা পৌরসভা চত্বরে পৌর মেয়র মো. আজাহার আলী শীতার্তের মাঝে কম্বল তুলে দেন।
বোদা পৌরসভার ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে মোট ২০০০পিস কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোঃ শফিউল্লাহ সরকার, পৌর অ্যাকাউন্টেন মোঃ রাশেদুল আলম, পৌর ইঞ্জিনিয়ার মোঃ শাহীন হোসেনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।