পঞ্চগড়ের বোদায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের বোদায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ের বোদায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সুমন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চন্দনবাড়ী ইউপিনের কুমপুকরী গ্রামের জান্নাত ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আব্দুস সালাম, এসআই বদিউজ্জামান, এএসআই সাজেদুর, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স  বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার চন্দনবাড়ী ইউপিনের কুমপুকরী গ্রামের জান্নাত ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০ গ্রাম গাঁজা ও ২৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে তাকে আটক করে। আটক কৃত মোঃ সুমন ইসলাম সাকোয়া ছাত্রশিকারপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক মাদক ব্যবসায়ীকে আটকের বিশয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।