× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর শীতবস্ত্র বিতরণ ও দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর শীতবস্ত্র বিতরণ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও দিন ব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
১১ ডিসেম্বর (শুক্রবার) পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কাজিপাড়া এলাকায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে দিন ব্যাপী স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা, শিশু ক্যান্সার সচেতনতা, করোনা (কোভিট-১৯) মাস্ক বিতরণ, চক্ষু হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
লায়ন আনোয়ার সাদাত এর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লায়ন আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাধারন সম্পাদক লাবলী আক্তার। এসময় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সদস্যসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাইস প্রেসিডেন্ট লায়ন আব্দুল হালিম বলেন, “আমরা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে এ এলাকায় ভালকিছু করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগীতা করলে আমারাও সহযোগীতার হাত বাড়িয়ে দেবো।”


এ ক্যটাগরির আরো খবর..