× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

এনডিএম রিপোর্ট

সচিবালয়ে কর্মরতদের রাজপথে নামার আহবান জানালেন ববি হাজ্জাজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
রাজপথে নামার আহবান

বর্তমান সরকারকে আর কোন সহযোগিতা না করে আন্দোলনরত বিরোধী দলগুলোর সাথে সংহতি জানিয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মালিবাগ মোড়ে সরকার পতনের এক দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে “মুক্তির মহাসমাবেশ” থেকে এই ঘোষণা দেন তিনি।

এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে৷ সরকার যদি আজ বিএনপি বা অন্যকারো সমাবেশে আক্রমণ করে বা সহিংসতা তৈরি করে তাহলে আজ রাত থেকেই পরিস্থিতি বদলে যাবে৷ যেকোন পরিণতির দায় তখন ক্ষমতাসীনদেরই নিতে হবে।”

ববি হাজ্জাজ বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ সমাবেশ করে ঘরে ফিরে যেতে চাই৷ আগামী ৩০ অক্টোবর গণতন্ত্রকামী সব বিরোধীদল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘেরাও কর্মসূচি দিব বলে সিদ্ধান্ত আছে৷ বিএনপির মহাসচিব এর চূড়ান্ত ঘোষণা দিবেন৷ আমি সচিবালয়ে কর্মরত সকলকে আহবাব জানাব আমাদের সাথে আপনারাও সেদিন রাজপথে নেমে আসবেন৷ এই ভোটচোর, ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে আপনারা আর কাজ করবেন না৷ দেশ বাঁচাতে এটাই হোক আপনাদের ভূমিকা।”

এনডিএম এর মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..