শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে শাহিদা বেগম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয়েল নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান শাহরিয়ার এ আদেশ দেন। এর আগে সকাল ১০ টার দিকে নড়িয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তার স্বামী মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন পালিয়ে যায়। পরে আলতাফ হোসেনের বিরুদ্ধে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদিরর্শক শিবনাথ সাহা বাদী হয়ে নড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদিরর্শক শিবনাথ সাহা জানান, নড়িয়া উপজেলার পাড়াগাও গ্রামের আলতাফ হোসেন ও তার স্ত্রী শাহিদা বেগম দীর্ঘদিন যাবত বাড়িতে বসে মাদক ব্যবসা চালাচ্ছেন। সংবাদ পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজা সহ আলতাফ হোসেনের স্ত্রী শাহিদা বেগমকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন পালিয়ে যায়। পরে শাহিদা বেগমকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৬ মাসের নিবাশ্রম কারাদ- প্রদান করেন। মাদক ব্যবসায়ী আলতাফ হোসেনের বিরুদ্ধে নড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




