বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত

উজ্জ্বল রায় নড়াইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ■: বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নূর শেখ ট্রাস্টের আয়োজনের মাজার জিয়ারত, কোরআনখানি, র‌্যালি, পুস্পমাল্য অর্পন, সশস্ত্র সালাম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, বীরমুক্তিযোদ্ধা জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নূর শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।