নড়াইলে ছেলেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী মহিলাকে পুলিশে সোপর্দ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: বুধবার (২৪,জুলাই) ২৭৪: নড়াইলে ছেলেধরা সন্দেহে ববিতা (৩৫) নামে এক মহিলাকে জনতা পুলিশে দিয়েছে।

বুধবার (২৪,জুলাই) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ছাত্রাবাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, তার বাড়ি নারানগঞ্জের বন্দর থানার জহরার গ্রামে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলে ছেলেধরা সন্দেহে ববিতা (৩৫) নামে এক মহিলাকে জনতা পুলিশে দিয়েছে মহিলাকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়েছে।

জিজ্ঞাসাবাদে তার নাম ববিতা, স্বামীর নাম স্বপন, বাবার নাম হরিপদ হালদার. বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জহরার গ্রামে। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মাধ্যমে ওই মহিলার বাড়িতে সংবাদ পাঠানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।