× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে এইচএসসিতে ফেল শিক্ষার্থীর আত্মহত্যা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সুরাইয়া আক্তার আশা ওই গ্রামের ফিরোজ খানের মেয়ে এবং লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। এ নিয়ে স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ে। পরে সোমবার সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সে অভিমানে আত্মহত্যা করেছন নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।


এ ক্যটাগরির আরো খবর..