নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, শাজাহান খান, রণজিৎ কুমার রায়, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল, ২০১৯’ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পূর্বক সংশোধন সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্যাপনের বিভিন্ন কর্মসূচির ওপর বৈঠকে আলোচনা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।