নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রাথী আশরাফুল আলম লিটনসহ ৬ নেতাকর্মী গুরুতর আহত

নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রাথী আশরাফুল আলম লিটনসহ ৬ নেতাকর্মী গুরুতর আহত
যশোর ১ আসন শার্শায় নির্বাচনী প্রচারের সময় নৌকা সমর্থকদের হামলায় ট্রাক মার্কার স্বতন্ত্র  প্রাথী আশরাফুল আলম লিটনসহ ৬ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এসময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় এক ঘন্টা বন্দরের স্বাভাবিক  পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।  বন্দরের সামনের একটি মার্কেটে অবরুদ্ধ হয়ে পড়ে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। পরে পুলিশ এসে অবরুদ্ধদের  উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ হামলার বিষয়ে  ভিন্ন মত প্রকাশ করে বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান। ওহিদ জানান,  বন্দর দখলের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের সমর্থকরা আগে শ্রমিকদের উপর চড়াও হয়।
এদিকে এ ঘটনায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ৩ শ্রমিক নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক এমন ঘটনা এড়াতে সতর্ক করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোর বন্দরের ২ নাম্বার গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, আ,লীগ নেতা আজিবর রহমান,শাহাবুদ্দিন মন্টু,ইয়াসিন আরাফাত শান্ত ও রায়হান রহমান।
অর্থদন্ডপ্রাপ্ত ৩ বন্দর শ্রমিক নেতা হলেন, রাজু আহম্মেদ, মন্ডল ও আব্দুর রশিদ।
এদিকে এ হামলার প্রতিবাদে  স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বন্দর সড়কে বিক্ষোভ মিছিল বের করে। এতে আ,লীগের একাংসের নেতা,কর্মীরা অংশ নেয়। এঘটনায় নিরাপদ নির্বাচনী প্রচার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ও আইনের  আইনের আশ্রয় নিবেন জানিয়েছেন।
এবার দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর ১ আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন। ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে  প্রায় এক যূগ ধরে দুই নেতার মধ্যে  সম্পর্ক্যের অবনতি হয়েছে।।
ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী  আশরাফুল আলম লিটন জানান, প্রধান মন্ত্রী ভোটকে উৎসব মুখর করতে  স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার স্বাধীনতা দেওয়ায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। আজ সকালে তিনি তার সমর্থকদের নিয়ে চেকপোষ্ট থেকে ভোট চাইতে চাইতে বন্দরের সামনে আসলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী প্রকৃতির কয়েকজন শ্রমিক নেতা তাকে সহ তার সর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠায়। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এটা পরিকল্পিত হামলা বলে অভিযোগ তুলে বলেন, আগামীতে সুষ্ট নির্বাচন ও ভোট প্রচারনা তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। তবে তার উপর যতই বাধা আসুক না কেন নির্বাচনে অংশ নিবেন আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বেনাপোল ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ শ্রমিকদের বিরুদ্ধে  স্বতন্ত্র প্রাথীর আনিত অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, বেনাপোল বন্দরে দুটি শ্রমিক ইউনিয়নে প্রায় ২ হাজার শ্রমিক রয়েছে। তাদের নিয়ন্ত্রনে নেওয়ার উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন তার দল,বল নিয়ে পরিকল্পিত ভাবে বন্দর শ্রমিক ইউনিয়নে প্রবেশ করে। এসময় তারা বন্দর দখলের আল্টিমেটাম দেয়। এতে উত্তেজিত শ্রমিকরা তাদের প্রতিরোধ করতে গেলে কয়েকজন আহত হয়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় তাদের শ্রমিকরাও দুই জন আহত হয়েছে।
যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর  নির্বাচনী প্রচারে বাঁধার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। পরে ৩ জন শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে প্রঃত্যেককে  ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী  জানান, হামলার সাথে জড়িত ৩ শ্রমিক নেতাকে অর্থ দিয়ে সর্তক করা হয়েছে । এছাড়া আগামীতে যাতে এ ধরনের হামলার ঘটনা না ঘটে  এবং প্রার্থীরা স্বাধীন ভাবে ভোট প্রচারনা করতে পারে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।