× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে রেল স্টেশন এলাকা থেকে ১৫ গাঁজা উদ্ধার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
রেল স্টেশন এলাকা থেকে ১৫ গাঁজা উদ্ধার

নোয়াখালীতে রেল স্টেশনের পাশ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার(১৭ মে) সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম।

স্থানীয়রা ও পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমান গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে নামানো হবে।

এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশে পাশে চেক পোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর ২ টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে ১৫টি নীল পলিথিনে ১ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারনে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..