× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত
নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো, উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্যম ব্যাগা গ্রামের ছিদ্দিক উল্যাহ সমাজের মহসিনের বাড়ির মো.সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো.ফরহাদ (১৫)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজারের পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংকার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই ভাই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, ফারহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান,রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় নিহতে পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..