× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

নোয়াখালীতে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
নোয়াখালীতে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী উপজেলার পশ্চিম রামপুরা মোল্লা বাড়ির মর্তুজা ভুইঁয়ার মেয়ে।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালী গামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।
চন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন।   তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..