নেতাকে নয় জনগনকে সন্তুষ্ট করতে হবে

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৬ নভেম্বর’২০১৬ঃ  যারা জনগণের সাথে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের।

আজ বুধবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বসন্তের কোকিলেরা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগের নিয়ম কানুন, শৃঙ্খলা মেনে চলতে হবে, উল্টা-পাল্টা করলে খবর আছে। এই বার কিন্তু নেত্রী কাউকে ছাড়বেন না।

মন্ত্রী বলেন, জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে। ফুল দিয়ে নেতাদের খুশি করা চলবে না। খুশি করতে হবে জনগণকে। যে জনগণ আমাদের এমপি বানিয়েছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। আর নেতারা ঐক্যবদ্ধ হলে কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এত নেতার দরকার নেই, আমাদের দরকার কর্মীর। তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, মাহবুব উল আলম হানিফ, ডা: দিপু মনি, মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সেতু মন্ত্রী ওবাইদুল কাদের কালীগঞ্জ মেইন বাসটার্মিনালে এক পথসভাও অনুরুপ বক্তব্য রাখেন। সেখান ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।