নেইমার-সুয়ারেজকে হারিয়ে বড় একা হয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্কঃ
নেইমার-সুয়ারেজকে হারিয়ে বড় একা হয়ে গেলেন মেসি।রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে ট্রান্সফার হয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমার চলে যাওয়ার পরই ভাঙন ধরে ‘এমএসএন’ ত্রয়ীর। এবার সুয়ারেজের ইনজুরিতে বড় একা হয়ে গেলেন মেসি।

রোববার (২০ আগস্ট) মৌসুমের প্রথম স্প্যানিশ লিগে মাঠে নামবে মেসির দল। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রিয়াল বেতিসকে। ওই ম্যাচটিতে নেইমারকে ছাড়াই বেতিসকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। তবে এবার নেইমার-সুয়ারেজ কাউকে পাবেন না মেসি।

প্রথম লেগে ৩-১ এ হারার পর, স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে ২-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বার্সা। সুপার কাপ জিতে নিয়েছে রিয়াল। আর এই ম্যাচ শেষেই সুয়ারেজের ইনজুরির খবর বার্সা সমর্থকদের মনোবল আরও ভেঙে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডান হাঁটুর ইনজুরিতে পড়েছেন লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। ’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।