× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

নিউজ ডেক্স

নিলামে সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি ফাইভজি তরঙ্গ বিক্রি : বিটিআরসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
নিলামে সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি ফাইভজি তরঙ্গ বিক্রি : বিটিআরসি

বিটিআরসির ফাইভজি সেবার তরঙ্গ নিলাম বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়। মাত্র আধা ঘন্টায় সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি তরঙ্গ বিক্রি করেছে বিটিআরসি।

মোট ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ বিক্রি করা হয় এ নিলামের মাধ্যমে।

এতে প্রথম রাউন্ডে টেলিটক ১ হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক।

রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম তিন হাজার ৩৬০ কোটি টাকা।

গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে।

আর বাংলালিংক ২৩০০ ব্র্যান্ডের ২২৪১ কোটি ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

আজ ২৩০০ ব্র্যান্ডের মাত্র ৩০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম বাকি আছে। বাংলালিংক ও টেলিটক এই তরঙ্গ কিনতে পারবে। গ্রামীণ ফোন ও ররি অজিয়াটা সর্বোচ্চ ৬০ মেগাহার্টজের তরঙ্গ ইতোমধ্যে কিনে ফেলেছে।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সেক্টরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..