× Banner
সর্বশেষ
যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার

নির্বাহী কমিটির ৪ সদস্যের পদত্যাগ, সংগঠন ছাড়ছে ক্ষুদে শিক্ষার্থীরা স্থবির হয়ে পড়েছে যশোর নাট্যকলা সংসদের কার্যক্রম

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

যশোর অফিসঃ স্থবির হয়ে পড়েছে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের কার্যক্রম। বিতর্কিত এক মহিলাকে সংগঠনের গুরুত্বপূর্ন পদে বসানোর পর থেকে সৃষ্টি হয়েছে নানা সংকট। সংগঠনের নির্বাহী কমিটির একটি অংশ ক্ষুদ্ধ হয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অভিযোগ রয়েছে, নাট্যকলা সংসদের সাধারন সম্পাদকের একক অধিপত্য বিস্তারের জন্য সাংস্কৃতিকমনা মানুষ এখানে থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, যশোর ইন্সটিটিউটের একটি অঙ্গ-প্রতিষ্ঠান হচ্ছে সংগঠন নাট্যকলা সংসদ। সাংস্কৃতিকমনা মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ন। কিন্তু অভিনয়ের জন্য গুরুত্বপূর্ন এই সংগঠনটিতে এখন আর সাংস্কৃতিক কর্মীদের আনাগোনা দেখা যায় না। নাট্যকলা সংসদের সাধারন সম্পাদক আব্দুর রহমান কিনা ব্যাপক অধিপত্য বিস্তার করায় অভিজ্ঞ নাট্যকর্মীরা এখানে আসা বন্ধ করে দিয়েছেন।

সুত্র জানায়, যশোর সাংস্কৃতিক অঙ্গনের প্রাণ পুরুষ ‘জয়ন্ত বিশ্বাস’ নাট্যকলা সংসদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুর পর ওই পদটি  খালি হয়ে যায়। সম্প্রতি নাজনীর আক্তার লাকী নামে একজন বিতর্কিত মহিলাকে ওই পদে বসিয়েছেন সাধারন সম্পাদক আব্দুর রহমান কিনা। ১ বছর আগে লাকী নাট্যকলা সংসদে আসেন। এর আগে তিনি অনন্যা ভিডিওতে মডেলিং করতেন। বিতর্কিত কর্মকান্ডের জন্য সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়। পরে নাট্যকলা সংসদের সাধারন সম্পাদকের সাথে তার ঘনিষ্টতা হয়ে যায়। প্রথমে জয়ন্ত বিশ্বাসের মৃত্যুর পর তড়িঘড়ি করে লাকীকে সদস্য পদ দেন তিনি। এক পর্যায়ে নির্বাহী কমিটিতে শূন্য থাকা জয়ন্ত বিশ্বাসের জায়গায় তাকে স্থান করে দেয়া হয়। যা মানতে পারেননি সংগঠনের অন্যান্য সদস্যরা। ক্ষুদ্ধ হয়ে নির্বাহী কমিটির সদস্য স্বপন দাস, অসীম সাহা, লিপিকা দাস গুপ্তা,শঙ্কু লাল চৌধুরী পদত্যাগ পত্র জমা দেন। কিন্ত তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছে না।

সুত্র জানায়, বিতকির্ত কর্মকান্ডের জন্য নাট্যকলায় অভিনয় শিখতে আসা ক্ষুদে নাট্য শিক্ষার্থীরা অন্য সংগঠনে চলে যাচ্ছে। ইতোমধ্যে আসিফ অরন্য, সাথী, বিউটিসহ একাধিক শিক্ষার্থী নাট্যকলা ছেড়ে বিবর্তন এ চলে গেছে।

সুত্র বলছে, জয়ন্ত বিশ্বাসের মত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির স্থলে লাকির মতো বিতকির্ত মহিলার স্থানটা মেনে নিতে পারছেন না অভিজ্ঞ নাট্যকর্মীরা। তাছাড়া লাকি হচ্ছে নতুন মুখ। তার অভিজ্ঞাও কম। সংগঠনের সাধারন সম্পাদকের সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে বলে একটি সুত্রের দাবি। যার জন্য তিনি লাকিকে যে কোন মুল্যে ওই পদে বসাতে পিছুপা হননি।

সুত্র বলছে, পদাধিকার বলে নাট্যকলা সংসদের সভাপতি হচ্ছেন যশোর ইন্সটিটিউটের সম্পাদক শেখ রবিউল আলম। আব্দুর রহমান কিনা হচ্ছেন রবিউল আলমের বাল্য কালের বন্ধুর ছেলে। এজন্য তিনি নাট্যকলা সংসদের সংখ্যাগরিষ্ট মতামতকে উপেক্ষা করে সম্পাদক কিনা’র পক্ষ অবলম্বন করেন। এ কারনে নাট্যকর্মীদের ভেতরে ক্ষোভ আরও বাড়ছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাট্যকলা সংসদের নির্বাহী কমিটির সদস্য স্বপন দাস বলেন,‘আমরা নির্বাহী কমিটির ৪-৫ জনপদত্যাগপত্র জমা দিয়েছি। কিন্তু তা গ্রহন করা হচ্ছে না।’

অভিযোগের ব্যাপারে নাট্যকলা সংসদের সাধারন সম্পাদক আব্দুর রহমান কিনা বলেন,‘ একটি পক্ষ নিজেদের সুবিধা চরিতার্থ করতে না পেরে বিভিন্ন মিথ্যা তথ্য সবরাহ করছে। জয়ন্ত বিশ্বাসের স্থলে লাকিকে বসানো ব্যাপারে তিনি বলেন,‘ নির্বাহী কমিটির মতামর্তের ভিত্তিতে তাকে ওই পদে বসানো হয়েছে।’ তবে স্বজনপ্রীতির বিষয়টি তিনি মানতে রাজি হননি।

অভিযোগের ব্যাপারে নাজনীর আক্তার লাকীর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে প্রভাবশালী একজন রাজনৈতিক নেতার শ্যালিকা দাবী করে বলেন, এ সংক্রান্ত সব অভিযোগ মিথ্যা। নির্বাহী কমিটির ভোটের মাধ্যমে সংগঠনের ওই পদে নির্বাচিত হয়েছি। এ নিয়ে কোন সংবাদ প্রকাশ হলে আমি মামলা করবো।’ এ ব্যাপারে যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের সভাপতি শেখ রবিউল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।


এ ক্যটাগরির আরো খবর..