নির্বাচন সুষ্ঠু হবে বিন্দুমাত্র সন্দেহ নেই: জাহাঙ্গীর

নির্বাচন সুষ্ঠু হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। বললেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।

রোববার সকালে গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের সালনা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, যেখানে গেছি, নারী-পুরুষনির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত মনোভাব দেখেছি। বিগত দিনে গাজীপুর উন্নয়নবঞ্চিত হয়েছে। গাজীপুরের মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। তারা নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি করেছেন। নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। গাজীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

তিনি বলেন, গাজীপুরে অনেক সমস্যা আছে। আমি কাজ করতে চাই। সমস্যাগুলো সমাধান করতে চাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।