× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

সুমন দত্ত

নির্বাচন পিছিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা: মীর নেওয়াজ আলী

SDutta
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার লালবাগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে বিএনপি নেতা মীর নেওয়াজ আলী সরকারকে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ করেছেন। গতরাতে লালবাগের সুবন্ধন সামাজিক সংগঠনের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে। বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে সরকারি অর্থে নিজেদের দল গোছানোর কাজে ব্যস্ত। দেশের প্রকৃত অবস্থা জানতে পত্রিকা খুললেই বোঝা যায়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই জনগণের দুঃখ-কষ্ট অনুভব করা যায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু ও স্থানীয় নেতাকর্মীরা। সুবন্ধন সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রায় আড়াইশত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে মীর নেওয়াজ আলী বলেন, “আমরা সামনের দিনগুলোতে আরও বেশি উপহার নিয়ে আসব। আপনাদের দুঃখ-কষ্ট দূর করতে সবসময় পাশে থাকব, ইনশাল্লাহ।”

এ সময় ঈদ উপহার পাওয়া অনেকেই মীর নেওয়াজ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি যদি আগামী দিনে এমপি হন, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা তার জন্য দোয়া করি।”


এ ক্যটাগরির আরো খবর..