নির্বাচনে অংশ নিচ্ছে যুক্তফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট।

রোববার সকালে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ও যুক্তফ্রন্ট নেতা ব্যারিস্টার ওমর ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির কাছে একটি চিঠি নিয়ে গেছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, যুবধারার সভাপ‌তি আসাদুজ্জামান বাচ্চু, বিকল্পধারার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হা‌ফিজুর রহমান ঝান্টু ও স্বেচ্ছা‌সেবকধারার সভাপ‌তি আবুল বাসার।

চিঠিতে বলা হয়েছে, চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে আমাদের জোট যুক্তফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে অংশগ্রহণ করতে যাচ্ছি।

এক্ষেত্রে যদি সব রাজনৈতিক দল একই প্রতীক যথা কুলা প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে অন্যান্য নিবন্ধিত শরিকদের নিজস্ব প্রতীকের ওপর পরবর্তীতে কোনও বিরূপ প্রভাব পড়বে কি না বা তারা যদি নিজস্ব প্রতীকে নির্বাচন করে, তাহলে জোটভুক্ত প্রতীকের ওপর ভবিষ্যতে কোনও প্রভাব পড়বে কিনা।

এ বিষয় বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।