নির্দেশ অমান্য করে যাতায়াতের পথে বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে ১০ টি পরিবার

নির্দেশ অমান্য করে যাতায়াতের পথে বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে ১০ টি পরিবার

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় যাতায়তের পথে বেড়া দিয়ে ১০ টি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। পৌরকর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে যাতায়াতের পথে পাকা প্রাচীর নির্মান বন্ধ করার পর বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

পাইকগাছা পৌরসভা ৫ নং ওয়ার্ডে মঙ্গলবার সকালে আবুবকর গাজীর ছেলে ইউনুছ গাজী চলাচলের রাস্তার মাঝখানে প্রাচীর নির্মান করছে।

এ ব্যপারে প্রতিপক্ষরা পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেন।পৌর কতৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে কাজটি বন্ধ করে দেয়। এর পর বৃহস্পতিবার সকালে ইউনুছ গাজী এ ঘটনা ঘটায়।এর ফলে ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

ইউনুছ গাজী বলেন তার পিতার সম্পত্তিতে কোন প্রকার রাস্তা করতে দেয়া হবেনা জানা যায়,আবুবকর গাজীর চার ছেলে. ৩৯ একর জমি মালিক। সকলের যাতায়তের প্রায় ১৫ বছর আগে রাস্তা তৈরি করা হয়। আবু বক্কর গাজীর অন্য ছেলেরা তাদের অংশের জমি স্থানীয় আলমগীর কবির সবুজ, আব্দুল আজিজ সরদার ও আসলাম পারভেজের কাছে বিক্রি করে ।যেখানে তারাও বসবাস করে আসছেন।

চলতি বছর রাস্তাটি পাকা করার জন্য পৌর কতৃপক্ষ টেন্ডার দিয়েকাজ শুরুর করার চেষ্টা করে।খবর পেয়ে ইউনুছ গাজী রাস্তার মাঝখানে প্রাচীর নির্মানের কাজ শুরু করে। যা পৌরকতৃপক্ষ বন্ধ করে দেয়। এ বিষয় মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, যাতয়াতের রাস্থা বন্ধ করে কারে অবরুদ্ধ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।