২০৩০ সালের মধ্যে সারা দেশে সকলের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা (সেইফলি ম্যানেজড স্যানিটেশন) অর্জনে বিভিন্ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট সকল অংশীজনের হোল্ডারদের সমন্বিত সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী আজ মন্ত্রণালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেসনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত সিটিওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন (CWIS) এফএসএম (FSM) সাপোর্ট সেলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিভিন্ন উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ এবং Global Growth & Opportunity of the Bill & Melinda Gates Foundation-Gi President Rodger Voorhies, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে সকল উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের সার্বিক, কারিগরি ও আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাণিজ্যিকভাবে সৃষ্ট দূষণ ও আবর্জনা মোকাবিলা এবং এসডিজি-২০৩০ ও রূপকল্প ২০৪১ লক্ষমাত্রা সামনে রেখে সরকার নিবিড়ভাবে কাজ করছে। উন্নয়ন সহযোগীদের আরো আর্থিক-কারিগরি সহায়তা পেলে সুষ্ঠুভাবে একাজ সম্পন্ন করা সহজ হবে।
মন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়নের ফলে আবাসিক ও বাণিজ্যিকভাবে সৃষ্ট কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। এ সময় কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক CWIS-FSM Support Cell এর স্থাপন-সহ পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য বিল এন্ড মিলিন্ড গেটস ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠানসমূহের মধ্যে Mercy Miyang Tembon, Country Director of World Bank for Bangladesh, Yasuhiro Kawazoe, Senior Representative of Japan International Cooperation Agency, Manmohan Parkash, Country Director, Asian Development Bank, Bangladesh Resident Mission,Verdi Yusuf from Regional Hub, Islamic Development Bank Group and Dara Johnson, Chief, WASH section, UNICEF Bangladeshবক্তব্য প্রদান করেন।





