নিরক্ষরতাকে নির্বাসনে পাঠাতে কাজ করছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিরক্ষরতাকে নির্বাসনে পাঠাতে কাজ করছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিরক্ষরতাকে নির্বাসনে পাঠিয়ে প্রতিটি নাগরিককে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএফই'র মহাপরিচালক মুঃ নুরুজ্জামান শরীফ, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সোহেল ইমাম খান প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা ও সাক্ষরতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, জাতিসংঘের আহ্বানে প্রতিবছর দেশে ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের সাথে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়ে থাকে। এ বছর দিবসটির স্লোগান ‘Transforming Literacy Learning Spaces’ – সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।