নাগেশ্বরীতে হঠাৎ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি

নাগেশ্বরীতে হঠাৎ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি

মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর বাজারগুলোতে হঠাৎ লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। করোনা ভাইরাসের প্রকোপে চাহিদার তুলনায় নিত্যপণ্য বাজারে কম থাকায় এবং অনেকেই চাল ডাল মজুদ রাখায় এসব পণ্যের দাম বাড়ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

উপজেলার কয়েকটি বাজার ঘুরে জানা গেছে অধিকাংশ বাজারেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বেশি দামে। এতে করে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের সাধারণ মানুষ। বিশেষ করে চালের দাম একেবারেই লাগামহীনভাবে বেড়েই চলছে বলে জানিয়েছেন ক্রেতারা। বাজারগুলেতো ৫০ কেজি ওজনের বস্তা যেখানে বিক্রি হতো ১হাজার ৭শ থেকে ১হাজার ৮শ টাকা সেখানে এসব বস্তা এখন বিক্রি হচ্ছে ২হাজার ৪শ থেকে ২হাজার ৬শ টাকা পর্যন্ত।

অপরদিকে পোঁয়াজের দাম ৪০ টাকায় বিক্রি হলেও এখন পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়।ডালের দাম বেরেছে প্রতি কেজিতে দশ টাকা হতে পনের টাকা এছাড়াও, সবজিসহ অন্যান্য দ্রব্যমূল্যও বৃদ্ধি পেয়েছে অধিকহারে। মাত্র দুই-তিনদিনের ব্যবধানেই প্রতি বস্তা চালের দাম বেড়েছে ৩শ থেকে ৫শ টাকা পর্যন্ত।

উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ২৩ মার্চ, সোমবার থেকে বাজার নিয়ন্ত্রণের জন্য অভিযান পরিচালনা করা হবে। তবে ভোক্তা অধিকার কর্মকর্তাদের মাধ্যমে ইতোমধ্যে বাজার মনিটরিং করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।