নিটার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস বস্ত্র ও পাট উপদেষ্টার

নিটার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস বস্ত্র ও পাট উপদেষ্টার

ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ের অফিসকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীদের এক প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এমন আশ্বাস দেন।

নিটার-এর শিক্ষার্থীরা শোষণমুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। দাবিসমূহ হলো- ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-কে সরকারিকরণ।

উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিসমূহ গুরুত্ব দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পূরণের আশ্বাস দেন।

মন্ত্রণালয়ের বিটিএমসি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব সুব্রত শিকদার এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।