নাসিরনগরে স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  নাসিরনগর পরিদর্শন করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামানখাঁন কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীবীরেন শিকদার।

আজ মঙ্গলবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন মন্ত্রীরা।

এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ সঙ্গে ছিলেন।

এদিকে, স্থানীয় খেলার মাঠে আয়োজিত সুধীসমাবেশে বত্তব্য দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপরস্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।এ ঘটনার রেশ না কাটতেই গত ৫ নভেম্বর একইউপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।