× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ডেস্ক

নারী আসলে কিসে আটকায়?

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
নারী কিসে আটকায়

‘নারী আসলে কিসে আটকায়?’-এমন একটি প্রশ্ন কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা যেন এ একটা বিষয় নিয়েই যে, পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায়, সংসার জীবনে আটকে রাখতে পারছেন না। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও।

সম্প্রতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ও সোফি গ্রেগরি। দুজনের সম্মতিতেই ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এ ঘোষণার পর থেকে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে কেউ করছেন ইতিবাচক মন্তব্য, কেউবা নেতিবাচক। কেউ ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন, কেউবা হচ্ছেন বিরক্ত। নেটিজেন সঙ্গে এ প্রসঙ্গে যোগ দিয়েছেন তারকাও।

তবে এ প্রসঙ্গে ভিন্ন প্রতিক্রিয়া জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। খানিকটা বিরক্তি নিয়েই তিনি লেখেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ মাহীর এমন প্রতিক্রিয়ার সঙ্গে সহমত প্রকাশ করতে দেখা গেছে তার অনুরাগীদের।

ছোট পর্দার অভিনেত্রী ফারজানা আহসান মিহি বিষয়টি নিয়ে আরও এককাঠি সরস! এ বিষয়ে ফেসবুকজুড়ে দুই লাইনের একটি লেখা প্রায় অনেকের ওয়ালে দেখা যাচ্ছে। আর সেটিই শেয়ার দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে, ‘নারী বেহেশতেই আটকায় নাই, গন্দম খাইয়া বের হয়ে গেছে। আর দুনিয়ায় কিসে আটকায় তা জিগাইতাছেন? পারেনও আপনারা।’


এ ক্যটাগরির আরো খবর..