নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছিলেন ৭৫ বছর বয়সের বৃদ্ধ সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বুকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
২৪ আগস্ট সোমবার রাতে নড়াইলের সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে নিজের বসত ঘরেই নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
জানাযায়, সোমবার রাতে ঘরে এশার নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছিলেন আবদুর রাজ্জাক। ওই সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বুকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বাড়িতে আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী বসবাস করলেও ঘটনার সময় স্ত্রী প্রতিবেশীর টিউবওয়েলে পানি আনতে গিয়েছিলেন বলে দাবি করেন।
বাড়ি ফিরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর চিৎকার ও কান্নাকাটিতে প্রতিবেশীরা গিয়ে আবদুর রাজ্জাককে মৃত দেখতে পান। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
পুলিশ জানায়, কে বা কারা কী কারণে বৃদ্ধকে হত্যা করেছে, হত্যার সম্ভাব্য কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।







