নামাজে দাঁড়ানো অবস্থায় পিতাকে খুন

নামাজে দাঁড়ানো অবস্থায় পিতাকে খুন

চুয়াডাঙ্গায় নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পিতাকে খুন করে পুত্র। নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে ও ইতালি প্রবাসী ছিলেন।

শনিবার (২২ মার্চ) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুজ্জামান খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন। ছেলে রিফাতের (১৬) কাছ থেকে বাবা তা মোবাইল ফোনটি কেড়ে নেয়। এতে রিফাত ক্ষিপ্ত হয়ে বাবা নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ আটক করেছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, আহত ব্যক্তির শরীরে চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।