নাভারন হাইওয়ে পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে হাইওয়ে সড়কে চলাচলকারী যানবাহনের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সড়কের চলাচল কারী প্রতিটি যানবাহনের মালিক তার নির্ধারিত হারে চাঁদা না দিলে গাড়ির বিভিন্ন ত্রুটি দেখিয়ে মামলার ভয় দেখায়। উৎকোচ দিলে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া হয়।এটাই বর্তমান নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের কাজ।

আর এ সকল অপকর্ম ও অপরাধমুলক কাজের সহযোগীতা করছেন এসআই পরিচয় দানকারী (কনেষ্টবল নং ৪০০) মাহবুব আলম। মাহবুব আলম অত্র ফাঁড়িতে যোগদান করার পর থেকে নিজেকে এসআই কখনো ফাঁড়ির ইনচার্জ পরিচয় দিয়ে স্কুল কলেজ গামী ছাত্রীদের সাথে সক্ষতা গড়ে ও বিদেশ প্রবাশীদের স্ত্রীদের সাথে সম্পর্ক গড়ে আপত্তিকর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে চুক্তির মাধ্যমে ফেন্সিডিল, ইয়াবা, মদ, ও গাজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। যা পুলিশ বিভাগের  সুনাম ক্ষুন্ন হচ্ছে। সম্প্রতি গত ৪ জানুয়ারি রাতে মাহবুব আলম বেনাপোল থেকে ফেন্সিডিল বহন করার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় আফজাল হোসেন বেনাপোল পোর্ট থানায় মুসলেকা দিয়ে মাহবুবকে ফেন্সিডিল সহ মুক্ত করে আনে।

এ ছাড়া ফাঁড়ি ইনচার্জ আফজাল হোসেন ও কনেষ্টবল মাহবুব আলমের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় নির্বিগ্নে মাদক পাচারকারীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিনিময়ে প্রতি মাসে ফাঁড়ি ইনচার্জ উৎকোচ আদায় করছেন প্রায় ৫ লক্ষ টাকা।

সম্প্রতি বিকাশ চন্দ্র নামের এক ব্যক্তিকে দেড় লিটার মদ সহ গ্রেপ্তার করে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় তাকে তিন লিটার মদ দিয়ে জেল হাজতে পাঠায় এস আই আফজাল হোসেন।

এ কর্মকর্তা নাভারণ বাজার, ও ঝিকরগাছা বাজারের ফল ব্যবসায়ী, তেল পাম্প, গরু ট্রাক, ত্রি হুইলার, নছিমন, ভটভটি, ইজি বাইক, সিএনজি, জেএস মহিন্দ্র ও লেগুনার কাছ থেকে প্রতি মাসে আদায় করছে মোটা অংকের চাঁদা।

গাড়ীর সামান্য ত্রুটি দেখিয়ে হাইওয়ে ফাঁড়ির ভিতরে এনে মামলা দেওয়ার ভয়ভিতি দেখিয়ে প্রত্যেক এর কাছ থেকে আদায় করছে ৫ থেকে ১০ হাজার টাকা। সরকারি দায়িত্ব পালনকে পুজি করে হাইওয়ে সড়কে চলাচলকারী যানবাহন থেকে তল্লাশির নামে সাধারণ জনগণকে হয়রানী ঐ কর্মকর্তা ও কনেষ্টবল। এলাকাবাসী ও ভুক্ত ভুগিদের দাবী পুলিশের সুনাম ক্ষুন্ন কারী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এ ব্যপারে নাভারণ ফাঁড়ি কর্মকর্তা এস আই আফজালের নিকট ঘটনা সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন আমি বাহিরে আছি এসে কথা বলব। সাংবাদিকদের হাতে কলম আছে তারা লিখতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।