নলছিটিতে বিদ্যালয়ের চুরি গেল ৯টি ল্যাপটপ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এক বিদ্যালয়ের ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মগড় ইউনিয়নের সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যালয়ের নৈশপ্রহরী আল-আমিন ও তার চাচাতো ভাই সাইদুল ইসলামকে আটক করেছে।

নলছিটি থানার এসআই মো. ছালেম বলেন, ‘আমরা খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে আইটি কক্ষ পরিদর্শন করেছি। চুরির ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় নৈশপ্রহরীসহ দুজনকে আটক করা হয়েছে। ‘ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। অপর দিকে একাধিক স্থানীয় ব্যাক্তি জানান ,ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য এবং বহিরাগত লোকজন প্রতি রাতে বিদ্যালয়ের রুমে বসত ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদুর রহমান জানান, গভীর রাতে বিদ্যালয়ের আইটি কক্ষের জানালা ভেঙে চোরের দল ৯টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। সকালে জানালা ভাঙা দেখে স্থানীয়রা শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির সঙ্গে জড়িত সন্দেহে বিদ্যালয়ের নৈশপ্রহরীসহ দুজনকে আটক করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘৯টি ল্যাপটপ চুরির ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।