নবীনগরের ইউএনওর মোবাইল সিম ক্লোন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল সিম ক্লোন করে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিব্রতকর অবস্থায় পড়েছেন। শনিবার দুপুরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) স্ট্যাটাস দিয়ে সকলকে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, ‘সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অনেকের কাছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে। দয়া করে কেউ প্রতারিত হবেন না। দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে টাকা চেয়েছেন। পরে চেয়ারম্যানরা আমাকে ফোন করলে বিষয়টি স্পষ্ট হয়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।