নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন

নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর যুগান্ত কারী পদক্ষেপ শেখ হাসিনার অবদান,১লা জানুয়ারী সারাদেশে বই প্রদান, এই শ্রোগানের মাধ্যমে গতকাল সোমবার সকালে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন করে বই উৎসব পালন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,মৌলানা সিরাজুল ইসলাম,সহ-সভাপতি কবির মিয়া,সদস্য কুটি রঞ্জন গোপ,বিধু ভুষন গোপ, শিক্ষক শুক্লা পাল,হাছনা খানম,অঞ্জলী রানী দাশ,জবা রানী দাশ, মোঃ হাফিজ মিয়া প্রমুখ।নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে সকল অভিভাবকগন বর্তমান সরকারের ভুয়সী প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।