উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: “নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে কর দেব খুশি মনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ বারের মত শুরু হয়েছে ২ দিন ব্যাপি নবীগঞ্জ পৌরসভার কর মেলা।
নবীগঞ্জ পৌর পরিষদ প্রাঙ্গনে বুধবার সকালে ফিতা কেটে পৌর কর মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন- হাসান।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কারিন বাহার, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, পৌর প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর কাউন্সিলর সুন্দর আলী, মোঃ আলাউদ্দিন, কবির মিয়া, জায়েদ চৌধুরী, প্রানেশ চন্দ্র দেব, রোকেয়া বেগম, কবি আফতাব আল মাহমুদ, আব্দুল আউয়াল, শিক্ষক আলী আমজদ মিলন, মোঃ নবাব রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, মাওঃ আব্দুর রকিব হক্কানী, মতিউর রহমান মুন্না প্রমুখ।
২দিন ব্যাপি কর মেলার সভাপিত পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন মেলার শেষের দিন পৌরসভার অসহায় দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হবে। কর মেলায় করদাতাদের মাঝে ব্যাপক উৎসাহ বৃদ্ধির লক্ষে বিভন্ন শ্রেণী বিন্যাস করে বিশেষ পুরুষ্কার ও সম্মানা সনদ তুলে দেন অথিতিবৃন্দ।



