নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সদস্যর মাতার পরলোক গমন, সংগঠনের শোক

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সদস্য সুশান্ত শীল এবং নবীগঞ্জ আলোকিত ব্যাচ ’৯৫ সংগঠনের সদস্য শংকর চন্দ এর মাতা খেলা রানী চন্দ(৮২)আর নেই।

তিনি আজ নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ উপজেলা সৎঙ্গের সাবেক সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল,রাখাল চন্দ্র দাশ,উৎসব কমিটির সভাপতি বিধু ভুষন গোপ, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,ডাঃ মিহির লাল সরকার,তাপস বনিক,শিক্ষক নিখিল সুত্রধর,মৃম্ম্য় কান্তি দাশ বিজন,শিক্ষক সুব্রত দাশ,দিপক পাল,রশময় শীল,নরেশ চন্দ্র দাশ, রতিশ দাশ,শংকর গোপ,বিশ্বজিত চন্দ,তনয় কান্তি ঘোষ অনজন,নিতেশ দাশ,প্রদীপ দাশ,রবীন্দ্র দাশ,দিপন দাশ,নয়ন দাশ,নয়নমনি সরকার প্রমূখ।

শোক জ্ঞাপনকারীরা তার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।