নবীগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

নবীগঞ্জে সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসন ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে পৌর এলাকায় সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ন দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিনা অনুমতিতে অবৈধভাবে এস্কেভেটর দিয়ে সরকারি জমি মাটি কাটার অপরাধে পৌর এলাকার গন্ধা গ্রামের মোঃ রসিক আলী (৪১)কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট উত্তম কুমার দাশ। এ সময় নবীগঞ্জ থানা পুলিশ আইনগত সহযোগিতা প্রদান করে।

অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।