নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে অপপ্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে পানিউমদা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলটি পানিমউদা বাজার থেকে শুরু হয়ে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় পানিউমদা বাজারে এসে শেষ হয়।
পরে একপথ সভায় পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজনু আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাদেক আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনিছ মিয়া, আওয়ামীলীগ নেতা জাহিদ আহমেদ চৌধুরী, জেলা যুবলীগের সদস্য শাহ দরাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মুহিত মিয়া, যুবলীগ নেতা মনছুর আলম, আওয়ামীলীগ নেতা শাহ তোফাজ্জল, বদরুজ্জামান মুকুল, যুবলীগ নেতা মহিবুল হাসান মামুন, কৃষকলীগের আহবায়ক আব্দুল হাই, যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সালেহ আহমেদ শামীম, সামসুদ্দিন জনি প্রমুখ।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সভায় বক্তারা কঠোর হুশিয়ারী উচ্চারণ করে আলমগীর চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে যারা জড়িতদের ব্যাপারে সজাগ থাকার জন্য দলের সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।