নবীগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারী নিহত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দিবা রাণী দাস (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার পুরানগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিবা উপজেলার বাউশা গ্রামের অরুণ দাসের স্ত্রী।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দিবা সকালে তার পিতার বাড়ি কবিরপুর থেকে বাসে করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।

পথে বাসটি পুরানগাঁও এলাকায় এলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দিবাসহ অন্তত ১০ জন আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দিবাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।