উত্তম কুমার পাল হিমেল,হবিগঞ্জ)নবীগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা জুড়ে উজানের পাহাড়ি ঢলে নেমে আসা পানি ও অকাল বন্যা এবং কয়েকদিনের টানা বৃষ্টির কারনে নবীগঞ্জ উপজেলার কৃষকদের সোনালী স্বপ্ন বন্যার পানিতে তলিয়ে গিয়ে শেষ আশার প্রদীপও একবারেই নিভে গেল । ক্ষেতের পাকা সোনালী ফসল হারিয়ে দিশেহারা হয়ে পরা কৃষকেরা গত বুধবার দিনজুড়ে ভালো রৌদ্রতেজ দেখে আশার প্রদীপ দেখতে শুরু করলেও পনরায় বৈশাখী কাল ঝড়ের সবকিছু উলটপালট হয়েগেল নিমিশেই । ধ্বংস হয়ে গেল কৃষকের সকল রঙ্গীন সপ্ন । অন্যদিকে সরকারী তহবিল থেকে সহায়তা না পেয়ে দিনমজুর কৃষকের ঘরে বিরাজ করছে চরম খাদ্য সংকট। গত বুধবারের টানা রৌদ্রতেজ দেখে কৃষকদের দিশেহারা স্বপ্ন, হারিয়ে যাওয়া মুখে হাসি,অন্ধকার থেকে বের হয়ে আলোর মুখ দেখার স্বপ্ন দেখলেও নিমিশেই তা লন্ডবন্ড হয়ে গেল । নবীগঞ্জ কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বোরো মৌসুমে উপজেলায় লক্ষমাত্রা ১৬ হাজার ৮০০ হেক্টর থাকলেও গত ২৮ মার্চ থেকে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল এর কারণে ১৫শ হাজার হেক্টর জমির কাচা-পাকা বোরো ধান পানির নীচে তলিয়ে যায়। এতে কয়েকশত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে।টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদী, খাল, বিল এর পানি দিন দিন বেড়ে চলেছে। ধান পাকার আগেই কাঁচা ধানের তোড় পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নবীগঞ্জের হাজার হাজার কৃষক। সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, চারদিকে পানির আকার দিন দিন চরম ভাবে বৃদ্ধি পাচ্ছে। এরই সুবাধে আগের মতো আর এখন গোছা গোছা ধানের শীষ দেখা যায়না । নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়ি অ ল দিনারপুর পরগণার বড় হাওর,রৌউয়া,কোদ্দইলা,কাঠমা,বেত্তুয়া, বরার হাওড়, দীঘলবাকের সাতাশি বন, কসবার ফেরিসাইট, এরাবরাব নদীর চর, মখা হাওর, গুঙ্গিয়ারজুরি হাওর, সৌলাগর, লাউয়াইল বিল, আলমপুরের বরবিল, বেরিবিলসহ উপজেলার ৩৫টি হাওরের ফসল তলিয়ে গেছে একেবারেই পানির নিচে তলিয়ে গেছে । রৌদ্রজ্বল আবহাওয়া দেখে কৃষকেরা নতুন করে স্বপ্ন বুনতে শুরু করলে ও তা নিমিশেই শেষ হয়ে গেল । এদিকে বিভিন্ন এলাকায় সরকার কর্তৃক ক্ষতিগ্রস্থ দিনমুজুর কৃষকদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করলেও নবীগঞ্জের কৃষকেরা সরকারি তহবিল থেকে সহায়তা না পাওয়া দিনমজুর কৃষকদের ঘরে দেখা দিয়েছে খাদ্য সংকট । কৃষক মোহাম্মদ আলী জানান, সব তো হারাইলাম আগামীদিন গুলো কি রকম কাটবো ভাবলে মাথা ঘুরায়,অন্যান্য এলাকায় সরকার কত কিছু দিছে কিন্তু আমরারে তো কিছু দিলনা । সচেতন মহল বলছে দিনমজুর কৃষকদের পাশে সরকার না দাড়াঁলে কৃষকেরা চোখে পথ দেখবে না,কৃষকদের না খেয়ে মারা যেতে হবে । উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় গুলোতে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য অনুরোধ করেছেন কৃষককুলসহ সর্বস্থরের জন সাধারণ ।



