নবীগঞ্জে পরিবারের লোকজনের যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পরিবারের লোকদের যন্ত্রনা সহ্য করতে না পেরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে জন্টু মালাকার নামের যুবক।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে ঐ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের আক্রমপুর গ্রামে।

সুত্রে প্রকাশ, ঐ গ্রামের জতীন্দ্র মালাকারের পুত্র জন্টু মালাকার(৩৫)গতকাল সোমবার দুপুরে পরিবারের লোকদের যন্ত্রনা সহ্য করতে না পেরে ঘরে থাকা হারপিক পান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।