নবীগঞ্জে নারী পাচারকারী মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের মৃত ছোয়াদ উল্লার পুত্র টনু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এবং একাধিকবার টাকার লোভ লালসা দেখিয়ে গ্রামের সহজ সরল যুবতী মেয়েদের বিদেশে পাচার করার একাধিক অভিযোগ রয়েছে বলে জানান গোপলার বাজার ফাড়ির ইনচার্জ মোঃ আব্দুর রহমান। জি আর ৪৬/১৬ মামলার ৩২৩/৩২৪/৩০৭/৩৭৮/৩৪ ধারায় টনু মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ওয়ারেন্টের আদেশ রয়েছে। গতকাল রবিবার ভোর রাতে গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের নিজ বাড়ি থেকে থাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে থাকে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।