নবীগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ইউনাইটেড ফুটবল ক্লাব বিজয়ী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ  নবীগঞ্জের জে.কে সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে গতকাল বুধবার নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

উক্ত খেলায় নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম বানিয়াচং ফুটবল একাদশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব বিজয়ী হয়।

নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি পাবেল আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, প্রধান শিক্ষক আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক ফারুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শেখ মহিউদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, সাবেক মেম্বার রফিক মিয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মফিজ আহমদ, সাংবাদিক আলী হাছান লিটন প্রমুখ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার ১টি প্রিজ ও রানার্স আফ দলের মধ্যে ২য় পুরস্কার একটি কালার টিভি তুলে দেন। এ সময় খেলা চলাকালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগন প্রস্তাবিক উপজেলা সদরের চৌশতপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডেেভাকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কর্তৃক অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টার প্রতিবাদ জানানো হয়। অন্যতায় সারা নবীগঞ্জবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।