× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

নবীগঞ্জে দু’পক্ষের  রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জে দু’পক্ষের  রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত সমছু মিয়ার পুত্র ছুপান মিয়া(৩৫) ও ফরিদ মিয়া(৩৬), কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের নুর উদ্দিন ও খালিছ মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়ই ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে আহতরা হলেন,সমসু মিয়ার পুত্র ছুপান মিয়া(৩৫),আব্দুস সালামের পুত্র ওয়াদুদ মিয়া(৩০)চানপর উল্লার পুত্র তারাব উদ্দিন(৪০) লুদা মিয়ার পুত্র জাকির হোসেন(৩৬),চানপর  উল্লার পুত্র আনেছ মিয়া(৩৬), তাহির মিয়া (৪০) আল- আমিন (৩৩)।  আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..