শরীয়তপুরে সড়ক দূর্ঘটনায় ছাত্রী নিহত

শরীয়তপুর প্রতিনিধি ॥  শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় খাদিজা (৬) নামে এক শিশু শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চর চিকন্দী এলাকার স্থানীয় ব্রাক স্কুলের যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

খাদিজা নড়িয়া উপজেলার ডগ্রী চৌকিদার কান্দি গ্রামের রাজ্জাক সরদারের মেয়ে। খাদিজার বাবা রাজ্জাক সরদার ও মা মায়া বেগম ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। সেই সুবাধে খাদিজা ও তার বোন চর চিকন্দী গ্রামের নানা মরন মাদবরের বাড়িতে থাকে।

নিহত খাদিজার নানা মরন মাদবর জানান, সকালে চর চিকন্দী এলাকায় সড়ক পাড় হওয়ার সময় একটি অটোরিক্সা খাদিজাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় খাজিদাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে চর চিকন্দী নামক স্থানে অটোরিক্সার চাপায় খাদিজা নামে একটি শিশু মারা যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।