নবীগঞ্জে জামায়াত শিবির ক্যাডারের হামলায় এক সিএনজি অটোরিক্সা চালক গুরুতর আহত

নবীগঞ্জ প্রতিনিধি:  নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামে জামায়াত শিবির ক্যাডার এর হামলায় আল-আমিন (২৫) নামে এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ  উপজেলা হাসপাতালে ভতি  করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার রাইয়াপুর গ্রামের আছাব আলীর ছেলে সিএনজি চালক আল-আমিনের সাথে তাহিরপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে জামায়াত শিবির ক্যাডার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোড়ানো সহিংতার মামলায় সদ্য জেল থেকে ফেরা জাহেদ আহমদ এর মধ্যে পুর্ব বিরুধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার রাত ৯ টার দিকে আল-আমিন প্রতি দিনের ন্যায় তার গাড়ির মালিক তাহিরপুর গ্রামের শিপু মিয়ার বাড়ীতে রেখে তার বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা দেয়।

পথিমধ্যে দবির মিয়ার বাড়ীর নিকটে যাওয়া মাত্র শিবির ক্যাডার জাহেদ তার দু সহযোগী নিয়ে আল-আমিন কে ধরে গ্রামের নির্জন যায়গায় নিয়ে যায়। এবং জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে বেদড়ক ভাবে মারপিট করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে গ্রামের লোাকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে জাওয়া হয় বলে জানিয়েছেন আহত আল-আমিন। বর্তমানে তার অবস্থা ভাল না বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পারিবারিক সুত্রে জানাগেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।