× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন ক্ষেতরা বিলে পাঁচ মৌজা যুব সংঘের উদ্যোগে করিমপুর দ্বিতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুর থেকে নৌকা বাইচ দেখতে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার হাজার হাজার দর্শক বৃষ্টি রোদ উপেক্ষা করে ক্ষেতরা বিলে তীরে জড়ো হয়। আকর্ষনীয় তুমুল এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা মোট ৭টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতার ফাইনালে তিলক সারপাড়া গ্রামের উড়াল পবন প্রথম,জগন্নাথপুর উপজেলার শাহ কুতুব উদ্দিন ২য়,আলাগদি গ্রামের সোনার বাংলা ৩য় ও বাগাউড়া গ্রামের পন্কীরাজ ৪র্থ হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পূরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আলী হায়দার আলমগীর।

প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,ইনাতগঞ্জ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক আমিনুর রমান স্বপন।

সার্বিক সহযোগিতায় ছিলেন রিপন ও খালেদ মোশাররফ। পরে প্রধান অতিথিবৃন্দ প্রথম বিজয়ীকে সোনার নৌকা,২য় বজয়ীকে এল ইডি টেলিভিশন, ৩য় বিজয়ী মোবাইল ফোন,৪র্থ বিজয়ীর হাতে বড় টেবিল ফ্যান তুলে বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..